প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ লিগ জয়ে লিভারপুলকে সেই কবেই টপকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন লিগ শিরোপা জিতছে একই শহরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটিও। আর এই দুই নগরপ্রতিদ্বন্দ্বী মিলেই লিভারপুলের আরেকটি রেকর্ড কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে। এবার চতুর্থ শিরোপা জিতেছে সিটি, ইউনাইটেডের লিগ শিরোপা ২০টি—ম্যানচেস্টারের দুই ক্লাব মিলে ২৪টি। একমাত্র লিভারপুলের দুটি ক্লাবই এর চেয়ে বেশি ২৭ বার লিগ জিতেছে। ১৮ বার লিভারপুল এফসি, ৯ বার এভারটন। লন্ডনের তিন ক্লাব আর্সেনাল (১৩), চেলসি (৪) ও টটেনহাম (২) মিলে ১৯টি লিগ শিরোপা জিতে আছে তিনে।