নত মরিনহো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কি কথা শুনি আজ মন্থরার মুখে! হোসে মরিনহো কি না হার মেনে নিলেন ম্যানচেস্টার সিটির কাছে? না, মাঠের খেলায় নয়, মরিনহো হার মেনেছেন টাকার দাপটের কাছে। অকপটে মেনে নিয়েছেন, সিটির মতো দেদার টাকা খরচ করার ক্ষমতা নেই চেলসির। অথচ টাকা দিয়ে যে সাফল্য কেনা যায়, সেটা তো চেলসি মালিক রোমান আব্রামোভিচই সবার আগে দেখিয়েছিলেন। রুশ ধনকুবেরের কোষাগারে টান পড়ল নাকি? ব্যাপারটা তেমন নয়। উয়েফার নীতি অনুযায়ী চেলসি চাইলেও বেশি টাকা খরচ করতে পারছে না। কিন্তু সিটি আইনের ফাঁক গলে ঠিকই টাকা ঢালছে। সে কারণেই মরিনহোর অমন খেদমিশ্রিত স্বীকারোক্তি! ওয়েবসাইট।