নতুন আশায় বসতি কুকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক উপায় খুঁজছেন দুঃসময় থেকে বেরোতে।
অ্যালিস্টার কুক উপায় খুঁজছেন দুঃসময় থেকে বেরোতে।

ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নাকানি-চুবানি খাওয়া। এরপর বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স—ইংল্যান্ড যেন মুখ লুকিয়ে বাঁচে! মাঠে বাজে পারফরম্যান্স, মাঠের বাইরে নানা ঘটনার ঘনঘটা—সব মিলিয়ে বড্ড বাজে সময় যাচ্ছে ইংল্যান্ডের। দুঃসময় পেরিয়ে আবারও সুদিন ফিরিয়ে আনতে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে পিটার মুরসকে। কোচ নিয়োগের পর ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকও বুক বাঁধছেন আশায়।
কুক জানিয়েছেন, দলকে আরও এগিয়ে নিতে কী করা যায়, সেটাই এখন ভাবছেন। তবে দুঃসময় থেকে বের হওয়া তাঁর জন্য বিরাট চ্যালেঞ্জ বলে জানালেন ইংলিশ অধিনায়ক, ‘গর্ব করা যায়, ইংল্যান্ডের ভাবমূর্তি এমন জায়গায় নিতে মাঠের বাইরে ও ভেতরে ভালো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে খুবই কঠিন হতে পারে।’
দলের এ ত্রাহি দশা থেকে উত্তরণের উপায় বের করতে গত দুই মাস কুক কথা বলেছেন সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে। এখন কথা বলছেন নতুন কোচ মুরসের সঙ্গে। কুকের উপলব্ধি, ‘ক্রিকেট এখন ফলাফল-নির্ভর খেলা। ফলে মানুষের সঙ্গে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট কীভাবে যোগাযোগ ও যুক্ত থাকছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।