নতুন ওয়ানডে ফরম্যাটের সমালোচনায় অস্ট্রেলীয় ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি ওয়ানডে ম্যাচের নতুন ধরনের এক ফরম্যাট চালু হয়েছে। এ নতুন ফরম্যাটে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ৪৫ ওভারের। এ ৪৫ ওভারের একটি ইনিংসকে আবার যথাক্রমে ২০ ও ২৫ ওভারের দুটি আলাদা অংশে বিভক্ত করা হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার তুলনায় ওয়ানডে ক্রিকেটের পিছিয়ে পড়া রোধ করতে ক্রিকেট অস্ট্রেলিয়া এ নতুন ফরম্যাটের প্রবর্তন করেছে। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠন অবশ্য ওয়ানডে ক্রিকেটের এ নতুন ফরম্যাটের তীব্র সমালোচেনা করেছে।ওয়ানডে ক্রিকেটের আকর্ষণ বাড়ানোর অভিপ্রায়ে এ উদ্যোগ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ক্রিকেটারদের সংগঠন বলেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার মস্তিষ্কপ্রসূত ওয়ানডের এই নতুন ফরম্যাট ক্রিকেটারদের হতাশ করেছে।ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পল মার্শ অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, একটি ইনিংসকে দুই ভাগে বিভক্ত করে ওয়ানডের এই নতুন ফরম্যাট চালুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনায় বসেনি। এমনকি তাঁদের মতামতও নেওয়ার প্রয়োজন মনে করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।পল মার্শ বলেন, যারা খেলাটি খেলবে তারা তো অন্যদের চেয়ে এটি ভালো বোঝে। তা ছাড়া ইনিংসকে বিভক্ত করে দেওয়া এ নতুন ফরম্যাট দর্শকদের বুঝতেও সমস্যা হচ্ছে।পল মার্শ আরও বলেছেন, সব মিলিয়ে খেলোয়াড়েরা মনে করেন, ওয়ানডে ক্রিকেটকে দর্শকদের কাছে উপভোগ্য করতে ইনিংসকে দুই ভাগে বিভক্ত করে খেলানোই শ্রেষ্ঠ সমাধান নয়।ক্রিকেট অস্ট্রেলিয়ার উদ্ভাবিত ওয়ানডে ক্রিকেটের এ নতুন ফরম্যাটে আইনকানুনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। এতে একজন বোলার নির্ধারিত ১০ ওভারের জায়গায় বোলিং করতে পারছেন ১২ ওভার। তা ছাড়া চারটি আলাদা ইনিংস হওয়ায় প্রথম শ্রেণীর ক্রিকেটের মতো প্রথম ইনিংসের লিডের জন্য রয়েছে অতিরিক্ত পয়েন্ট।