নতুন কোচ কারস্টেন, অধিনায়ক ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশেই ফিরে গেলেন গ্যারি কারস্টেন। ভারতকে বিশ্বকাপ এনে দিয়ে দায়িত্ব ছেড়েছেন। কয়েক দিনের গুঞ্জনকে বাস্তব রূপ দিয়ে আজ সোমবার কারস্টেনকে নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকান কর্তৃপক্ষ।এ দিন আরেকটি খবর পেয়েছে প্রোটিয়া-সমর্থকেরা। বিশ্বকাপের পর শুধু সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়েন গ্রায়েম স্মিথ। টেস্ট ক্রিকেটের নেতৃত্ব রাখেন নিজের কাছেই। স্মিথের উত্তরসূরি হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ডি ভিলিয়ার্সের নাম ঘোষণা করেছেন দেশটির নির্বাচকেরা।‘আমি সত্যিই বেশ উত্তেজিত। নতুন চ্যালেঞ্জ নিয়ে কিছু শেখার অপেক্ষায় আছি আমি’—নেতৃত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন ভিলিয়ার্স।ভিলিয়ার্সকে অধিনায়ক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নতুন কোচ গ্যারি কারস্টেন, ‘আমার মনে হয়, ভিলিয়ার্সের কাঁধে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তটি যথাযথ। এই দায়িত্বের জন্য ও-ই যোগ্য ছিল।’ ওয়েবসাইট।