নতুন কোচ খোঁজা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও চলে এল সেই সময়। স্টুয়ার্ট ল থাকছেন না। জাতীয় দলের জন্য খুঁজতে হবে নতুন কোচ। এরই মধ্যে বিসিবির অনুসন্ধানপর্বও শুরু হয়ে গেছে। নতুন কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্সও।বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচের পদত্যাগ করার প্রতিক্রিয়ায় দুবাই থেকে টেলিফোনে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি তাঁকে রাখতে। কিন্তু পারিবারিক কারণে তিনি থাকতে পারছেন না। স্টুয়ার্ট ল থাকলে আমাদের জন্য ভালো হতো।’‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়।’ কাগজে-কলমে আগামী ৩০ জুনের পর আর বাংলাদেশ দলের কোচ থাকছেন না স্টুয়ার্ট ল। পাকিস্তানে সম্ভাব্য সংক্ষিপ্ত সফরটি ছাড়া ওই সময়ের মধ্যে বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক সূচিও নেই। সে ক্ষেত্রে ল ৩০ জুনের আগে বাংলাদেশ ছেড়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বিসিবি সভাপতি বলেছেন, নতুন কোচ খুঁজতে ল-র থাকা না-থাকা এখন আর কোনো সমস্যা নয়, ‘উনি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। কাজেই এখন নতুন কোচ খুঁজতে সমস্যা নেই। আমরা এর মধ্যেই কয়েকজন কোচের সঙ্গে প্রাথমিক কথা বলেছি।’ তাঁদের মধ্যে আছেন ডিন জোন্সও। বিসিবির কাছ থেকে কোচ হাওয়ার প্রস্তাব পাওয়ার কথা টুইটারে নিজেই জানিয়েছেন তিনি।