নতুন কোচ ভিলানোভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্দিওলাকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গেই নতুন কোচের নাম ঘোষণা করেছে বার্সেলোনা। গার্দিওলারই প্রধান সহকারী টিটো ভিলানোভা আসছেন দায়িত্বে। বার্সার যুবদল দিয়ে যাত্রা শুরু করলেও সিনিয়র দলে খেলার সৌভাগ্য হয়নি ভিলানোভার। ২০০২ সালে অবসর নেন খেলোয়াড়ি জীবন থেকে। গার্দিওলার সহকারী হিসেবে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালে। সহকারী হিসেবেই সিনিয়র দলে কাজ করেছেন এই চারটি মৌসুম।