নতুন ক্লাবে প্রথম গোল কার্লোসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ান প্রিমিয়ার লিগে প্রথম গোল পেলেন ব্রাজিলের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস। গত পরশু আনঝি মাখাচকালা ক্লাবের হয়ে ডায়নামো মস্কোর বিপক্ষে গোল করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই লেফট ব্যাক। ৩৮ বছর বয়সী কার্লোস ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে করেন গোলটি। গত ফেব্রুয়ারিতে রাশিয়ান এই ক্লাবে যোগ দিয়েছেন কার্লোস। দু-দুবার এগিয়ে গিয়েও খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে গোল খেয়ে কার্লোসের দল ২-২ গোলে ড্র করে ম্যাচটি। ছয় ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে মাখাচকালা আছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। বর্তমান চ্যাম্পিয়ন জেনিত সেন্ট পিটার্সবার্গ ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে। রয়টার্স।