নতুন খেলোয়াড়ের সন্ধানে মিলান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসি মিলান দলটি পরিণত হয়েছিল ‘বুড়ো’দের অভয়াশ্রম। দলটিতে তারুণ্যের আবাহন তা-ই অবশ্যাম্ভাবী হয়ে পড়েছিল। ৩৬ বছর বয়সী আলেসান্দ্রো নেস্তা ও ক্ল্যারেন্স সিডর্ফের সঙ্গে চুক্তি নবায়ন না করায় তাঁরা বিদায় নিয়েছেন। এঁদের বিদায়টা প্রত্যাশিতই ছিল। কিন্তু থিয়াগো সিলভা ও জ্লাতান ইব্রাহিমোভিচকে বিক্রি করে দেওয়াটা সাতবারের ইউরো-শ্রেষ্ঠ হয়তো ক্লাবটির কৌশলেরই অংশ। এঁদের বেশি দামে বিক্রি করে যাতে তরুণ প্রতিশ্রুতিশীল কিছু খেলোয়াড় কেনা যায়। ওয়েবসাইট। কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি সেটাই বললেন সেদিন, ‘আমরা কী চাই ক্লাব সেটা ভালোই জানে। এ নিয়ে আমরা কথাও বলেছি। এখন যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করছি, আর ৩১ আগস্টের আগে কিছু খেলোয়াড় তো আসবেই।’ সিলভা-ইব্রাহিমোভিচকে বেচে লাভটা অবশ্য ভালোই হয়েছে। এঁদের দুজনকে কিনতে প্রায় ৬৩ মিলিয়ন ইউরো খরচ করেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি।