নতুন গিলক্রিস্ট হওয়ার স্বপ্নে ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজ্ঞতায় কাঁচা, আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন গত বছরের জানুয়ারি থেকে। তবে বিধ্বংসী ব্যাটিং করে অল্প সময়ের মধ্যেই নিজেকে চিনিয়ে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন স্বপ্ন দেখছেন নতুন অ্যাডাম গিলক্রিস্ট হওয়ার।টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই তাঁকে বেশির ভাগ সময় দলে নিয়েছেন অসি নির্বাচকেরা। এবার দলের সঙ্গে ওয়ানডে সিরিজে অংশ নিতে ভারতে এসেছেন। এখানে ভালো খেলতে পারলে আগামী বছরের বিশ্বকাপ দলেও জায়গা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। নিজের স্বপ্ন সম্পর্কে ক্রিকইনফোকে ওয়ার্নার বলেন, ‘আমি নিজেকে অ্যাডাম গিলক্রিস্টের মতো করেই দেখি। তিনি যেভাবে খেলতেন, সেভাইে খেলার চেষ্টা করি আমি।’শুধু ওয়ার্নার নন, তাঁর মাঝে গিলক্রিস্টের ছায়া দেখতে পান অনেকেই। ওয়ার্নার বলছেন, অনেকেই বিষয়টি নিয়ে বলাবলি করছে। অস্ট্রেলীয় দলে নতুন গিলক্রিস্ট ফিরে এসেছে। তাঁকে ফেরাতে না পারলে প্রথম ১০ ওভারেই ১০০ রান তোলা সম্ভব।