নতুন গোলকিপার পেল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের এবারের মিশন শুরু হয়েছে বাজেভাবে। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে পরের ম্যাচে কষ্টার্জিত জয়। পরের ম্যাচে পরাজয়। নিয়মিত গোলরক্ষক মাজহারুল হক হিমেল এশিয়ান গেমসে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় ঠেকা কাজ চালিয়ে যাচ্ছিলেন জিয়াউর রহমান। কিন্তু গত শুক্রবার পরাজিত ওই ম্যাচে ৬৫ মিনিটের সময় ফরাশগঞ্জ স্ট্রাইকার কালু জনসনের সঙ্গে সংঘর্ষে ডান হাত ভেঙে যায় জিয়ার। বাধ্য হয়ে নতুন গোলরক্ষক নিবন্ধনের জন্য আবেদন জানায় আবাহনী। সেই আবেদনে সাড়া দিয়েছে বাফুফে। আর আবাহনী নিবন্ধন করিয়েছে গত বছর সিলেট বিয়ানীবাজারে খেলা গোলরক্ষক মোহাম্মদ আলীকে।কাল লিগ কমিটির সভাশেষে কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘যেহেতু জাতীয় দলে খেলতে গিয়ে হিমেল আহত হয়েছে, তাই নৈতিক দিক বিবেচনা করেই আমরা আবাহনীকে একজন নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ দিয়েছি। তবে অবশ্যই তাকে স্থানীয় খেলোয়াড় হতে হবে।’ হিমেল সুস্থ হয়ে দলে ফিরলে অবশ্য আলীর নিবন্ধন বাতিল হয়ে যাবে। আবাহনী ম্যানেজার সত্যজিত দাস রুপু আলীকে দলে নিতে পেরে খুশি, ‘আলী খুব ভালো গোলকিপার।’