নতুন চেহারার দল নিয়ে মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও এফএ কাপের শিরোপা হাতছানি দিচ্ছে ম্যানচেস্টার সিটিকে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার লিগের নিচের সারির দল উইগান অ্যাথলেটিক। তবে ১১ মে ওয়েম্বলিতে ফাইনাল খেলতে নামার আগে কালই লিগে উইগানের সঙ্গে মুখোমুখি হচ্ছে সিটি। এ ম্যাচে পুরো নতুন চেহারার একটি দল খেলানোর পরিকল্পনা করেছেন কোচ রবার্তো মানচিনি।নিয়মিত একাদশের বেশির ভাগ খেলোয়াড়কেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইতালিয়ান কোচ। নতুন মুখ হিসেবে দলে দেখা যেতে পারে মিকাহ রিচার্ডস, আলেক্সান্ডার কোলারোভ, জাভি গার্সিয়া ও এডিন ডেকোকে।গত বছরের অক্টোবরের পর হয়তো আগামীকালই আবার ম্যানসিটির জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাবেন মিকাহ রিচার্ডস। দলের নিয়মিত ডিফেন্ডার পাবলো জাবালেতার বদলে মাঠে দেখা যেতে পারে এই ইংলিশ ফুটবলারকে। সার্বিয়ার তারকা ফুটবলার আলেক্সান্ডার কোলারোভও কাল খেলতে পারেন। প্রায় এক মাসের অধিক সময় ধরে মাঠের বাইরে কোলারোভ। বিশ্রাম দেওয়া হতে পারে নিয়মিত অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকেও। তাঁর পরিবর্তে হয়তো মাঠে নামবেন কোলো টোরে। তবে দলে ফিরতে পারেন ম্যানসিটির গোলরক্ষক জো হার্ট। চেলসির বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে তাঁর পরিবর্তে গোলবার আগলাতে দেখা গিয়েছিল কোস্টেল পান্থিলিমনকে। ওয়েবসাইট।