নতুন চেয়ারম্যান পেয়ে উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার তৈরির সূতিকাগার স্কুল ফুটবল—কথাটা সব সময় বলে বাফুফে। কিন্তু এই স্কুল ফুটবলের দিকেই বাফুফের দৃষ্টি সবচেয়ে কম!স্কুল ফুটবল থেকে প্রতিভা খুঁজে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেওয়ার কথাও শোনা যায় প্রায়ই। নামকাওয়াস্তে প্রশিক্ষণ হয় শুরুর দিকে। কিন্তু এরপর ওই ফুটবলারদের খোঁজ রাখে না বাফুফে। বাফুফে সভাপতির দায়িত্ব নিয়ে কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছিলেন, ৩০ জন খুদে ফুটবলারের দায়িত্ব নেবে বাফুফে। কিন্তু আজও এ ব্যাপারে কিছুই হলো না।ফুটবল একাডেমি করে তরুণ ফুটবলারদের প্রশিক্ষণের কথা অনেক বলা হয়েছে। এটিও আলোর মুখ দেখেনি। স্কুল ফুটবলই তো নিয়মিত হয় না। এক বছর হলে আরেক বছর আর খবর নেই।অবশেষে বন্ধ হয়ে থাকা স্কুল ফুটবল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটিএন বাংলার প্রধান মাহফুজুর রহমানকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে নতুন স্কুল ফুটবল কমিটি। বাফুফে ভবনে কাল মাহফুজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে বাফুফে। ফুলের মালায় সাজানো ফটক দিয়ে মাহফুজুর রহমান ভবনে ঢুকতেই ঝরল পুষ্পবৃষ্টি। ফিফা-এএফসির প্রধান বাফুফে ভবনে এসে লালগালিচা সংবর্ধনা পেয়েছিলেন। অতটা না হলেও এদিন বাফুফের ‘অতিথিবরণ’ চোখ কেড়েছে আলাদাভাবে।পরে সংবাদ সম্মেলনে বাফুফের সহসভাপতি বাদল রায় বলেছেন, ‘এটিএন বাংলার চেয়ারম্যানের বাফুফে ভবনে আগমন ফুটবলের জন্য একটি বিশেষ দিন।’ সালাউদ্দিনের কণ্ঠেও ঝরল উচ্ছ্বাস, ‘তাঁর মতো একজন ব্যক্তির ফুটবলে আসা দেশের ফুটবলের জন্যই সুখবর।’মাহফুজুর রহমান কীভাবে ফুটবলকে সহযোগিতা করবেন? ‘স্কুল ফুটবল আয়োজনে প্রয়োজনীয় দেড় কোটি টাকা এটিএন বাংলার পক্ষেই সংগ্রহ করা সহজ। চাইব, এর চেয়ে বেশি টাকা তুলতে, যাতে স্কুল ফুটবলের জন্য একটা তহবিল গড়া যায়।’ মাহফুজুর রহমান ঘোষণাও দিয়েছেন, ‘যত দিন বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে না খেলবে তত দিন ফুটবলের সঙ্গে থাকব।’কালই স্কুল ফুটবল কমিটির সভায় ঠিক হয়েছে, ২৫ নভেম্বর ঢাকা মহানগরী স্কুল ফুটবল শুরু করে ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। জানুযারিতে ৭টি বিভাগে স্কুল ফুটবল শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।