নতুন চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা নিশ্চিত হয়ে গিয়েছিল ফাইনালের আগেই। শেখ জামাল বা বিজেএমসি যে দলই জিতুক না কেন, ১৭ বছর পর নতুন চ্যাম্পিয়ন দেখছে ফেডারেশন কাপ। কাল বিজেএমসিকে হারিয়ে মাত্র পঞ্চম ক্লাব হিসেবে চ্যাম্পিয়নদের তালিকায় নাম লেখাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৯৮০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান ও ব্রাদার্স। প্রথম চারটি আসরেই চ্যাম্পিয়ন হওয়া মোহামেডানই জিতেছে সবচেয়ে বেশি ১০টি শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন আবাহনী, যার একটি আবার ১৯৮২ সালে ভাগাভাগি করতে হয়েছে মোহামেডানের সঙ্গে। তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ।