নতুন চ্যাম্পিয়ন তিতাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ব্যাংক মহানগর ভলিবল লিগ পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। ৮ ম্যাচেই অপরাজিত থেকে প্রথমবারের মতো লিগ-সেরা তিতাস ক্লাব। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ৩-০ সেটে হারিয়ে রানার্সআপ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তৃতীয়—বর্ডার গার্ড বাংলাদেশ।প্রথম বিভাগে চ্যাম্পিয়ন ইস্ট এন্ড বয়েজ ক্লাব। দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন নবজাতক মজলিস। সব কটি লিগই শেষ হয়েছে কাল। প্রিমিয়ার বিভাগে সেরা খেলোয়াড় রাসেল ও রনি (তিতাস ক্লাব), মনির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) ও জসিম (পানি উন্নয়ন বোর্ড)। প্রথম বিভাগে সেরা অজয় ও মহব্বত (ইস্ট এন্ড ক্লাব), ফখরুল (বাংলাদেশ জেল) ও অনিক (ঢাকা সবুজ)। দ্বিতীয় বিভাগের সেরা সাহেদ (নবজাতক মজলিস)।