নতুন ঝামেলায় মোহাম্মদ আসিফ
ঝামেলা ব্যাপারটাই যেন মোহাম্মদ আফিসের ছায়াসঙ্গী। একের পর এক ঝামেলায় জড়ানো পাকিস্তানের এই কলঙ্কিত ক্রিকেটার পড়েছেন নতুন ঝামেলায়। পড়েছেন বন্দুকধারী ডাকাতের মুখে। লাহোর বিমানবন্দর থেকে ফেরার সময় ডাকাতদের হাতে ৯২ হাজার রুপি, মানিব্যাগ, দামি ঘড়ি খোয়াতে হয়েছে আসিফকে। তবে পাকিস্তানের পুলিশের দাবি, এটা ডাকাতি নয়, আসিফের ব্যক্তিগত কোনো ঝামেলার কারণেই এমনটা ঘটেছে।পুলিশের কথা সত্যিও হতে পারে। এ ধরনের ঝুটঝামেলা তো আর নতুন নয় এই পেসারের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছেন সাত বছরের জন্য। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে জেলের ঘানিও টেনেছেন। ডোপ টেস্টে ধরা পড়েছেন। নিষিদ্ধ মাদক বহনের অপরাধে দুবাই বিমানবন্দরে ধরা পড়ে জেল খেটেছেন। কী এক ঝামেলায় চড় খেয়েছেন তখনকার সতীর্থ শোয়েব আখতারের হাতে। প্রেমিকা হিনা মালিক তাঁর বিরুদ্ধে এনেছেন অর্থ আত্মসাতের অভিযোগ। সেই প্রেমিকাকে বাদ দিয়ে বিয়ে করেছেন অন্য একজনকে। আসিফের জন্য তালিকাটা বেশ লম্বাই।সেই তালিকায় যুক্ত হলো এই ‘ডাকাতি’ আসলেই ডাকাতি কি না, সেই প্রশ্ন। আসিফের বরাতে জানা গেছে, গতকাল বুধবার সকালে এক বন্ধুকে পৌঁছে দিতে লাহোর বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। ফেরার সময় মোটরসাইকেল আরোহী চার বন্দুকধারী তাঁর গাড়ি থামাতে বাধ্য করে। অস্ত্রের মুখে সবকিছু দিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নাকি করার ছিল না তাঁর। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে যেসব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, ডাকাতের হাতে পড়াটা তার চেয়েও খারাপ অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন আসিফ, ‘গত দুই বছর আমাকে অনেক খারাপ অবস্থার মধ্যে থাকতে হয়েছে। এমনকি জেলও খেটেছি। কিন্তু এটা খুবই ভীতিকর একটা ঘটনা। তাদের হাতে অস্ত্র ছিল। সবকিছু দিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সে সময় কিছুটা ভয় পেলেও পরে ওই এলাকার পুলিশ স্টেশনে ব্যাপারটা জানিয়েছি।’পুলিশের দাবি আবার অন্য রকম। তারা মনে করছে, ঘটনাটি ঘটেছে আসিফের ব্যক্তিগত কোনো বিরোধের জের ধরে। পাকিস্তানের পুলিশের যে সুনাম, তাতে তাদের বিশ্বাস করা কঠিন। কিন্তু আসিফকে বিশ্বাস করা তো আরও কঠিন! আজ রাতের ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টির সর্বশেষ স্কোর পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে।