নতুন ঝামেলায় কানেরিয়া
কী আছে দানিশ কানেরিয়ার ভাগ্যে? শেষ পর্যন্ত কি জালে আটকেই পড়বেন? ম্যাচ পাতানো অভিযোগের খড়্গ আগে থেকেই ঝুলছে। তাঁর ইংলিশ কাউন্টি দল এসেক্স-সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডের দিন কাটছে জেলখানায়। অভিযোগ প্রমাণিত হলে কানেরিয়াকেও বরণ করতে হবে একই ভাগ্য। এরই মধ্যে নতুন করে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে পাকিস্তানি লেগ স্পিনারের বিপক্ষে।আর এবারের অভিযোগটি উঠেছে দেশেই, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। সমপ্রতি পাকিস্তানের সুপার এইট টি-টোয়েন্টি কাপে পেশোয়ার প্যান্থার্সের মুখোমুখি হয় করাচি জেব্রাস। এ ম্যাচটিকে ঘিরেই সন্দেহ দুজনের প্রতি—কানেরিয়া ও তাঁর করাচি অধিনায়ক হাসান রাজা। পরের রাউন্ডে যেতে হলে প্যান্থার্সের বিপক্ষে জেব্রাসকে জিততেই হতো। কিন্তু জেব্রাস হেরে যায় ৩১ রানে। এই জয়ে শ্রেয়তর রানরেটে জেব্রাসকে পেছনে ফেলে পরের রাউন্ডে উঠে যায় প্যান্থার্স।ম্যাচে নাকি মাত্র ৪টি বল করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন কানেরিয়া। আর রাজা আউট হন মাত্র ১ রান করে। তাতেও কথা ছিল না। কিন্তু আউট হয়ে রাজা সোজা ঢোকেন ড্রেসিংরুমে। অথচ দলের বাকি খেলোয়াড়েরা তখন ডাগ-আউটে। ওয়েবসাইট।নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় কানেরিয়ার যুক্তি, ‘প্রথমত, কেসিসিএর প্রশ্ন তোলা উচিত, দল ভালো করা সত্ত্বেও কেন আমার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো। দ্বিতীয়ত, দল ভালো না করলে অধিনায়ক, কোচ এবং ম্যানেজারকে এ নিয়ে প্রশ্ন করা উচিত। করাচিতে খেলার সময় আমি সব সময়ই এক শ ভাগ দিয়েছি। এটা সত্যিই কষ্টের, যখন কেসিসিএর সিনিয়র কর্মকর্তা আমার দায়বদ্ধতাকে সন্দেহ করেন।’