নতুন ঝামেলায় জুলকারনাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরেই নতুন ঝামেলায় জড়ালেন জুলকারনাইন হায়দার। পাকিস্তানের আরেক উইকেটকিপার কামরান আকমলের শ্বশুর ১০ কোটি রুপির মানহানির মামলা ঠুকে দিয়েছেন তাঁর বিরুদ্ধে। ‘অপরাধ’—দেশে ফেরার পর একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কামরানের শ্বশুরের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন জুলকারনাইন।কামরানের শ্বশুরের আইনজীবী বদরুজ্জামান সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমার মক্কেল একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং এ ধরনের অভিযোগ তিনি সহ্য করবেন না। হায়দারকে (জুলকারনাইন) হয় তাঁর অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে অথবা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।’ জুলকারনাইনের বিরুদ্ধে কামরানের শ্বশুর ১০ কোটি রুপির মানহানি মামলা করেছেন বলেও জানিয়েছেন বদরুজ্জামান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘দুনিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে জুলকারনাইন বলেছিলেন, কামরানের শ্বশুর একজন বাজিকর। তিনি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। পাকিস্তান সরকারের উচিত, এ ব্যাপারে যথাযথ তদন্ত করা।জুলকারনাইনের অভিযোগ শুনে হতাশ কামরান আকমলও, ‘হায়দারকে সব সময় নিজের ভাইয়ের মতোই দেখেছি। কিন্তু আমার শ্বশুরের বিরুদ্ধে তাঁর ভিত্তিহীন অভিযোগ শুনে আমি হতাশ।’ ওয়েবসাইট।