নতুন তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারজায় একসময় চলত ‘আকরাম-রাজ’। এই মাঠে নিয়মিতই ঝড় তুলেছেন ওয়াসিম আকরাম, গড়েছেন এক মাঠে সর্বোচ্চ উইকেটের (১২২) রেকর্ড। সেই মাঠেই কি জন্ম হলো আরেকজন বিধ্বংসী বাঁহাতি পেসারের? উত্তর মিলবে সময়ে, তবে মিচেল স্টার্কের শুরুটায় কিন্তু বড় কিছুরই ইঙ্গিত। আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেট নিয়ে এবার মধ্যপ্রাচ্য সফর শুরু স্টার্কের। এরপর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেট, পরশু একটি কম। এর আগেও একবার পেয়েছিলেন ৪ উইকেট। ১১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার, এর মধ্যেই চারবার ৪ উইকেট পাওয়ার রেকর্ড গড়ে ফেললেন স্টার্ক। এর আগে প্রথম ১১ ম্যাচে তিনবার ৪ উইকেট ছিল ১২ জনের—লেন প্যাসকো, আবদুল কাদির, কার্টলি অ্যামব্রোস, নরেন্দ্র হিরওয়ানি, ওটিস গিবসন, শেন বন্ড, ডগলাস হন্ডো, প্রাভিন কুমার, অজন্তা মেন্ডিস, গ্রায়েম ক্রেমার, ওয়েইন পারনেল ও খুররম চোহান।