নতুন ন্যু ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন স্টেডিয়াম তৈরি নাকি পুরোনোটিই সংস্কার? বার্সেলোনার সামনে বিকল্প ছিল দুটি। শেষ পর্যন্ত দ্বিতীয়টিকেই বেছে নিয়েছেন কর্মকর্তারা। ন্যু ক্যাম্পকে আধুনিকায়ন করে দর্শক ধারণক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে ন্যু ক্যাম্পের ধারণক্ষমতা ৯৮ হাজার, সংস্কারকাজের পর বেড়ে ১ লাখ ৫ হাজার হতে পারে। খরচ ধরা হয়েছে প্রায় ৬০ কোটি ইউরো। ২০১৭ সালে সংস্কারকাজ শুরু, শেষ হওয়ার সম্ভাব্য সময় ২০২১। ২০ কোটি ইউরো দেবে স্প্যানিশ ব্যাংক, নামের স্বত্ব বিক্রি থেকে ১৫ কোটি, বাকিটা ক্লাবের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। রয়টার্স।