নতুন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে একসময় রাশি রাশি নতুন ‘ম্যারাডোনা’র দেখা মিলত। সে তুলনায় ফুটবলে নতুন ‘পেলে’দের আগমন একটু কমই। অনেক দিন পর বিশ্ব ফুটবল পেয়ে গেল নতুন এক পেলেকে। এই পেলে আবার ডিফেন্ডার! ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ সেন্টারব্যাক ক্রিস স্মলিংই হচ্ছেন এই নতুন ‘পেলে’। স্মলিংয়ের কপালে এমন বিরল উপাধি জুটেছে কোচ লুই ফন গালের কল্যাণে। এই ডাচ কোচ কোনোভাবেই ‘ক্রিস’ নামটা মনে রাখতে পারেন না। দেড় বছর দায়িত্বে থাকার পরও স্মলিংকে মাঝেমধ্যেই ডেকে ফেলেন ‘মাইক’ নামে। একদিন প্র্যাকটিসে স্মলিংয়ের পায়ের কাজ দেখে মুগ্ধ ফন গাল তাঁর নাম দিয়ে বসেন ‘পেলে’। হঠাৎ বুদ্ধির ঝিলিক! আরে, ক্রিসের চেয়ে তো পেলে নামটা মনে রাখা সোজা! ব্যস, এর পর থেকেই ফন গাল আপাতসহজ পেলে নামেই ডাকেন স্মলিংকে! গোলডটকম।