নতুন ফিল্ডিং কোচও চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরে নতুন কোচ স্টুয়ার্ট লর সঙ্গী হচ্ছেন নতুন ফিল্ডিং কোচ জেসন সুইফটও। কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নতুন ফিল্ডিং কোচের জিম্বাবুয়ে সফরের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। সুইফটের সঙ্গে আপাতত দুই বছরের জন্য চুক্তি হয়েছে বিসিবির।৪০ বছর বয়সী অস্ট্রেলিয়ান সুইফট বর্তমানে কাজ করছেন ল্যাঙ্কাশায়ারের ফিল্ডিং কোচ হিসেবে। এই ইংলিশ কাউন্টির বয়সভিত্তিক দলেরও হেড কোচ তিনি, সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তাদের একাডেমির। জিম্বাবুয়ে সফরের আগে নতুন বোলিং কোচ পাওয়ার সম্ভাবনা অবশ্য ক্ষীণ। সংক্ষিপ্ত তালিকায় ৩-৪ জনের নাম থাকলেও কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।