নতুন বান্ধবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে ২০০৯ সালে। বছর চারেক একা থাকার পর অবশেষে আবারও মনের মানুষ খুঁজে পেয়েছেন ব্রেট লি। নতুন বান্ধবী লানা অ্যান্ডারসনকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এখানে-সেখানে। তবে ফেঁসে গেলেন সিডনির এক দাতব্য অনুষ্ঠানে হাজির হয়ে। ক্যামেরা নিয়ে ঘিরে ধরলেন আলোকচিত্রীরা। সাবেক অস্ট্রেলিয়ান পেসার অবশ্য নিরাশ করেছেন সবাইকে। রাজি হননি ক্যামেরার সামনে দাঁড়াতে। তাতে কি আর আলোকচিত্রীদের ক্যামেরা বন্ধ থাকে? পরদিন এই যুগলের ছবি ঠিকই ছাপা হয়ে গেছে ট্যাবলয়েডের পাতায়। ওয়েবসাইট।