নতুন বিদেশির অনুমতি দেবে না বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের বাংলাদেশ লিগ কমিটি কাল সিদ্ধান্ত নিয়েছে, এখন আর নতুন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে না। নতুন বিদেশি নেওয়ার লিখিত আবেদন জানিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। মোহামেডান তো কয়েকজন নতুন বিদেশি নিয়েও এসেছে। লিগ কমিটি বলছে, ফিফার নিয়মে থাকলেও এখন নতুন বিদেশি নেওয়ার অনুমতি দেবে না তারা। কারণ, এরপর এই ধারা চলতে থাকবে এবং সবাই সুযোগটা নেবে।মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন ভুুইয়া বলেছেন, ফেডারেশনের অনুমতি নিয়েই তাঁরা নতুন বিদেশি এনেছেন। এখন ফেডারেশন অন্য কথা বললে তো হবে না। ফেডারেশনের চিঠি পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলটি। এদিকে বিজেএমসির ম্যানেজার আরিফ খানকে (জয়) ফেডারেশন কাপে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।