নতুন বোমা ফাটালেন উমর গুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোয়েব আখতারের বিতর্কিত আত্মজীবনীর আলোচনা শেষ হতে না হতেই ক্রিকেট অঙ্গনে আরেকটি নতুন বোমা ফাটিয়েছেন উমর গুল। গত বছর ইংল্যান্ড সফরে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে বল টেম্পারিং করতে দেখা গেছে বলে দাবি করেছেন এই পাকিস্তানি পেসার।গতকাল পিটিআইকে সাক্ষাত্কারে উমর গুল বলেছেন, ‘গত বছর ইংল্যান্ডে গিয়ে আমি অ্যান্ডারসনকে বল টেম্পারিং করতে দেখেছি। গত অ্যাশেজ সিরিজে স্টুয়ার্ট ব্রডকেও দেখা গেছে জুতা দিয়ে বল ঘষতে। আর এসব কিছুই করা হয় পুরাতন বল দিয়ে রিভার্স সুইং করানোর জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে বেশির ভাগ বোলারই বল টেম্পারিং করে।’সদ্য প্রকাশিত আত্মজীবনীতে বল টেম্পারিংকে বৈধতা দেওয়ার সুপারিশ করেছিলেন শোয়েব আখতার। তবে শোয়েবের সঙ্গে একমত হতে পারেননি গুল। বল টেম্পারিংকে বৈধতা দেওয়া হলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হবে বলে মনে করেন এই পাকিস্তানি ফাস্ট বোলার। তবে রিভার্স সুইংকে একটা ক্রিকেটীয় শিল্প হিসেবে বিবেচনা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘রিভার্স সুইং করতে পারাটা একটা শিল্প। আর এটাকে স্বীকৃতিও দেওয়া উচিত। তবে বল টেম্পারিংকে আনুষ্ঠানিক বৈধতা দেওয়া ঠিক হবে না। এতে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হবে।’ পিটিআই।