নতুন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকে নতুন এক প্রতিদ্বন্দ্বী পাবেন উসাইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানবের এই চ্যালেঞ্জার পিয়েরে-এমেরিক আউবামেয়াং। মজার ব্যাপার, আউবামেয়াং কোনো সিপ্রন্টার নন, ফুটবলার। কদিন আগেই ফ্রেঞ্চ ক্লাব সেন্ট এতিয়েন থেকে ১ কোটি ৩০ লাখ ইউরোর চুক্তিতে যোগ দিয়েছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে। সুইজারল্যান্ডে অনুশীলনে ৩০ মিটার দৌড়াতে সময় নিয়েছেন ৩.৭ সেকেন্ড, বোল্টের সেই বিশ্ব রেকর্ড গড়া দৌড়ের প্রথম ৩০ মিটারের চেয়েও ০.১ সেকেন্ড কম! ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক মাইকেল জর্ক রীতিমতো মুগ্ধ, ‘পিয়েরে এখানে খেলা দ্রুততমদের একজন।’ সবুজ মাঠ বাদ দিয়ে লাল ট্র্যাকেই তাহলে দৌড়ালে পারেন আউবামেয়াং! ওয়েবসাইট।