নতুন ভূমিকায় মার্শ-ওয়াহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ছিলেন উইকেটকিপার, অন্যজন দুর্দান্ত ব্যাটসম্যান। কখনো একসঙ্গে খেলা হয়নি, সেই সুযোগও ছিল না। তবে রডনি মার্শ আর মার্ক ওয়াহ এবার একসঙ্গে কাজ করবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নতুন নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন মার্শ, প্রথমবারের মতো প্যানেলে অন্তর্ভুক্ত হলেন ওয়াহ। বর্তমান প্রধান নির্বাচক জন ইনভেরারিটির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মার্শকে। ওয়াহ নিয়োগ পেয়েছেন সাবেক পেসার অ্যান্ডি বিকেলের জায়গায়। নির্বাচক কমিটির সাবেক চেয়ারম্যান ট্রেভর হনস আবারো আছেন প্যানেলে। নতুন প্যানেল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে ১ জুলাই থেকে। রয়টার্স।