নতুন মেসিকে দেখছে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি নামের আশ্চর্য বালককে খুঁজে বের করেছিলেন কার্লেস রেক্সাস। নতুন আরেক মেসির সন্ধান আদৌ ফুটবল-বিশ্ব কোনো দিন পাবে কি না কে জানে। তবে খোঁজ চলছেই। ‘নতুন মেসি’ নাম নিয়ে অনেক ‘বিস্ময় বালকে’র আবির্ভাবও হচ্ছে। এমনই এক বালক এবার উঠে এল খবরে। আয়ারল্যান্ডের আট বছর বয়সী সিয়ারান ডাফি নামের সেই বালক এখন খবর, কারণ খোদ বার্সেলোনা তার ব্যাপারে আগ্রহী! ডাফির পায়ের কারুকাজ নাকি মেসির মতোই। এরই মধ্যে ইউটিউবে পোস্ট করা ফুটবল নিয়ে তার কারিকুরি অনেকেরই নজর কেড়েছে। বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি এরই মধ্যে ডাফির বাবার সঙ্গে যোগাযোগও করেছে। ডাফির বাবা মাইকেল জানিয়েছেন, ‘বার্সেলোনার একাডেমির কাছে আমরা ই-মেইল করেছিলাম। ওর কিছু ভিডিও নিয়ে ইউটিউবে আমরা একটি চ্যানেল খুলেছি। সেটার লিংকও বার্সেলোনার কাছে পাঠানো হয়েছে। ও যা করতে পারে, সেটি মেসিও একসময় করত। ওরা কিন্তু মেসিকে ঠিকই বেছে নিয়েছে।’ বাবার আশা, ডাফিকেও বেছে নেবে বার্সা, ‘তারা উত্তর দিয়ে ওর ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে। বলেছে যোগাযোগ করবে। এখন আমরা ওদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ ওয়েবসাইট।