নতুন যাত্রা ব্রাদার্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরে ব্রাদার্স ইউনিয়নের কোনো কার্যকর নির্বাহী কমিটি ছিল না। সাধারণ সম্পাদক পদ থেকে মিজানউদ্দিন আহমেদ পদত্যাগ করার পর ওই পদে আর কাউকে আনা হয়নি। এ এফ এম জাহাঙ্গীর সভাপতি থাকলেও খুব একটা সক্রিয় ছিলেন না বলে দাবি ক্লাব কর্মকর্তাদের। সাংগঠনিকভাবে তাই গোপীবাগের ক্লাবটি ভঙ্গুর অবস্থায় ছিল দীর্ঘ সময়।অবশেষে কাল ঘোষিত ৭৭ সদস্যের নতুন কমিটির সভাপতি করা হয়েছে বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামকে। সাধারণ সম্পাদক পদে এসেছেন ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ।নতুন সাধারণ সম্পাদক বললেন, ‘এখন থেকে ব্রাদার্স আগের মতোই বড় শক্তি হিসেবে ঢাকার ক্রীড়াঙ্গনে থাকার চেষ্টা করবে। সব সমস্যার সমাধান করে এই ক্লাব এগিয়ে যাবে নিজের মর্যাদা রেখেই। বলা যায়, ব্রাদার্স নতুন করে যাত্রা শুরু করল।’গত দুটি মৌসুম কোনো রকমে টিকে থাকার মতো একটা দল গঠন করাই ছিল ব্রাদার্সের সামনে চ্যালেঞ্জ। ‘নতুন যাত্রা’য় শুরুতেও অবস্থা তথৈবচ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা দল গঠন করে ফেলার পর পছন্দনীয় খেলোয়াড় আর নেই। তাই এবারও তরুণ খেলোয়াড় খুঁজে বের করে টিকে থাকার মতো একটা দলই করতে হচ্ছে ব্রাদার্সকে। নতুন যাত্রায় ব্রাদার্সের চেহারা আদৌ কি বদলাবে? প্রশ্ন থাকছেই।