নতুন যুদ্ধ কপিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোলিত মোদির সঙ্গে তাঁর ‘যুদ্ধ’টা অনেক পুরোনো। ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) নামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রথমে শুরু করেছিলেন কপিল দেবই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড নানা বাধার দেয়াল তৈরি করে গলা টিপে মেরে ফেলেছে ওই টুর্নামেন্ট। মোদি ছিলেন সেটার নেপথ্যে। এখন সেই মোদিই নির্বাসিত। শুধু নির্বাসিত নন; দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থপাচার—বহু অভিযোগে অভিযুক্ত। কপিল কিন্তু এই সময় মোদিকে পাল্টা আক্রমণ করলেন না। শুধু এই কথাটাই বললেন, দেশের নাম ব্যবহার করে যেন কেউ ব্যবসা করতে না পারে।অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। বিশ্বকাপজয়ী অধিনায়ক অভিমানে এখনো নিজেকে দূরে সরিয়েই রেখেছেন। এখন তাঁর সময় কাটে গলফ খেলে। লুধিয়ানার মুলানপুরে গলফ একাডেমির উদ্বোধন করতে এসে কপিল দেব বললেন, ‘কাউকে যেন দেশ বিক্রি করার সুযোগ দেওয়া না হয়।’এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে যে মামলা করা হয়েছে, সে সম্পর্কে মোদি তাঁর জবাব এখনো দেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নিরুপমা রাও এই বলে সতর্ক করে দিয়েছেন, দ্রুত জবাব না দিলে মোদির পাসপোর্ট বাতিল করা হবে। ওয়েবসাইট।