প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল লি নার বিদায়ে নিশ্চিত হলো টানা পঞ্চমবারের মতো নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেনের মহিলা একক। এর আগে ২০০৮ সালে আনা ইভানোভিচ, ২০০৯ সালে সভেৎলনা কুজনেৎসভা, ২০১০ সালে ফ্রান্সেসকা শিয়াভোনে ও গতবার লি না প্রথমবারের মতো জেতেন ফ্রেঞ্চ ওপেন। তবে ফ্রেঞ্চ ওপেনে এমনটা ঘটে আসছে আগে থেকেই। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্তও প্রতিবছর নতুন চ্যাম্পিয়ন দেখেছে লাল মাটির দুর্গ। মেরি পিয়ার্স, জেনিফার ক্যাপ্রিয়াতি, সেরেনা উইলিয়ামস, জাস্টিন হেনিন ও আনাস্তাসিয়া মিসকিনা প্রথমবারের মতো জেতেন ওই সময়। তবে এটাও রেকর্ড নয়। ১৯৫৫ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত টানা নয় বছর নয় নতুন রানি পেয়েছিল বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।