নতুন রেকর্ডের সামনে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক করে নতুন এক রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সি গায়ে তিনি করেছেন ১৯২টি গোল। আর মাত্র চারটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লাজলো কুবালাকে। তবে এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকারের দৃষ্টি শুধু এখানেই সীমাবদ্ধ নেই। ২৩৫টি গোল করে বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সিজার রদ্রিগেজকে ছুঁতে চান ফিফার এই বর্ষসেরা ফুটবলার।গতকাল একটি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসি বলেছেন, ‘আমি এটা খুব শান্তভাবেই নিয়েছি। প্রতিটা ম্যাচই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। তবে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা অবশ্যই একটা আনন্দের। অনেক বছর পরেও দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনটা দখল করে আছেন কুবালা। আশা করছি, আমি তাঁকে পেছনে ফেলতে পারব। সামনে আরও অনেক নতুন রেকর্ড গড়তে পারব।’এবারের মৌসুমে লা লিগার প্রথম পাঁচ ম্যাচেই আটটি গোল করে এখন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি। ইএসপিএন