প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শারাপোভার সঙ্গে গ্রিগর দিমিত্রভের দুই বছরের সম্পর্কটা ভেঙে গেছে গত জুলাইয়ে। ট্যাবলয়েড পত্রিকাগুলো ওত পেতে অনুসরণ করছে রুশ সুন্দরীকে। কখন কার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি, আর তাতে ভালো একটা খোরাক হয়! শারাপোভার নতুন সঙ্গী ট্যাবলয়েডগুলো আবিষ্কার করতে না পারলেও তারা খুঁজে পেয়েছে দিমিত্রভের নতুন সঙ্গীকে। ২৪ বছর বয়সী বুলগেরিয়ার টেনিস তারকা প্রেমে পড়েছেন ৩৭ বছর বয়সী গায়িকা নিকোল শেরজিঙ্গারের। দিমিত্রভ অবশ্য তাঁর প্রথম প্রেম নয়। এর আগে আরেক ক্রীড়াতারকা ব্রিটিশ ফর্মুলা ওয়ানচালক লুইস হ্যামিল্টনের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন শেরজিঙ্গার। সাত বছরের সেই সম্পর্কে ভেঙে যায় গত ফেব্রুয়ারিতে। সেই ভাঙা হৃদয়ে আবার একটা স্পর্শ পেলেন! মেইল অনলাইন।