নতুন হুমকি ব্র্যাকেট ফিক্সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানো ছিল, ছিল স্পট ফিক্সিং। বেশ কিছুদিন হলো এর সঙ্গে যোগ হয়েছে ‘ব্র্যাকেট ফিক্সিং’। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর মতে ক্রিকেটে নতুন হুমকি এখন এই ব্র্যাকেট ফিক্সিং। এটা করেই নাকি বাজিকরেরা কামিয়ে নিচ্ছে দেদার টাকা। ব্র্যাকেট ফিক্সিংটা স্পট ফিক্সিংয়ের চেয়ে একটু আলাদা। এখানে বাজি ধরা হয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের কিছু ওভারকে কেন্দ্র করে। যেমন: একটি ম্যাচের নির্দিষ্ট কিছু ওভারজুড়ে কত রান হবে। বাজি ধরা হতে পারে তিন, চার বা পাঁচ ওভার ধরে ধরে। এই পদ্ধতিতে দুর্নীতিবাজ ক্রিকেটার বাজিকরকে নিশ্চিত করে নির্দিষ্ট ওভারগুলোতে মোট কত রান হবে। আর কোনো দলের অধিনায়কও এতে জড়িয়ে পড়লে ব্যাপারটা হয়ে যায় আরও সহজ ও কার্যকর। ইচ্ছেমতো ফিল্ডিং সাজিয়ে সুযোগ করে দেওয়া হয় উদ্দেশ্য পূরণের।আর এগুলো যে হচ্ছে সেটা নাকি সেই ২০১০ সালেই পার্থে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সম্মেলনে আলোচিত হয়েছিল। ওয়াহ বলেছেন, সেই সময় তিনি ক্রিকেটাররা সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা ধরার জন্য লাই ডিটেক্টর পরীক্ষা চালু করার প্রস্তাব দিয়েছিলেন। ক্রিকেটে দুর্নীতি আগে থেকেই ছিল। কিন্তু বিশ্বজুড়ে এখন টি-টোয়েন্টি লিগের ছড়াছড়ি হওয়ায় বিপদটা আরও বেড়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা ব্যক্তিগত খাতে চলে গেছে। আর এই প্রভাবশালী মালিকদের কেউ কেউ অধিনায়ককে হাতের পুতুল বানিয়ে করিয়ে নিচ্ছেন যেকোনো কিছু। বাংলাদেশের বিপিএলেই যেটা হলো। ওয়েবসাইট।