ফিলিপ হিউজ অন্যলোকে চলে গেছেন গত বছরের ২৭ নভেম্বর। তাঁর মৃত্যু ক্রিকেটারদের হেলমেটের নকশা নিয়ে একটা বড় প্রশ্নই রেখে গেছে। নতুন নকশার হেলমেটের প্রয়োজনীয়তা নিয়ে তুমুল আলোচনা তখন থেকেই। আইরিশ অলরাউন্ডার জন মুনি নিজেই নকশা করে হেলমেট বানিয়ে নিয়েছেন। আর অন্যতম হেলমেট প্রস্তুতকারক কোম্পানি মাজুরি বানিয়েছে নতুন নকশার হেলমেট। ‘মাজুরি স্টেমগার্ড’ নামের এই হেলমেট পরে কুমার সাঙ্গাকারা এই বিশ্বকাপেই খেলেছেনও। তাঁর সঙ্গে যোগ দিলেন এবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জর্জ বেইলিরা বৃহস্পতিবার অনুশীলনে এটি ‘পরখ’ করে দেখেছেন। তবে ম্যাচে এটি ব্যবহারে কাউকে বাধ্য করা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা প্যাট হাওয়ার্ড। মাজুরিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি, ‘মাজুরি এটি বাজারে আনতে অনেক পরিশ্রম করেছে। তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’ এএফপি।