নদীতে পাওয়া গেল ফুটবলারের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎই উধাও হয়ে গিয়েছিলেন স্টিভ গোহুরি। আইভরিকোস্টের হয়ে ১৩টি ম্যাচ খেলা ডিফেন্ডারের কোনো হদিসই পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার প্রায় তিন সপ্তাহ পরে গত পরশু সেই গোহুরির লাশ পাওয়া গেল জার্মানির রাইন নদীতে। জার্মান পুলিশ জানিয়েছে, ডুসেলডর্ফের কাছে ক্রেফেল্ড এলাকায় পাওয়া গেছে ৩৪ বছর বয়সী ফুটবলারের মৃতদেহ। গোহুরি সর্বশেষ খেলেছেন জার্মানির চতুর্থ স্তরের ক্লাব টিএসভি স্টেইনবাখে।
জার্মান পুলিশ বলছে ময়নাতদন্তে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণও তারা জানাতে পারেনি। ১৯৯৮ সালে প্যারিস সেন্ট-জার্মেইয়ে ক্যারিয়ার শুরুর করা গোহুরি নিখোঁজ হন ১২ ডিসেম্বর। ‘প্যারিসে পরিবারের কাছে
যাচ্ছি’—সতীর্থদের সর্বশেষ এটাই জানিয়ে গিয়েছিলেন গোহুরি। এএফপি।