নবদম্পতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যস্মিন দেশে যদাচার! ভারতে গিয়ে নববধূর শাড়ি না পরলে কী আর হয়! প্রায় গোপনে বিয়ে করার পরপরই নতুন বউকে নিয়ে আইপিএল খেলতে ভারত চলে এসেছিলেন মাইকেল ক্লার্ক। তাঁর দল সবার নিচে থাকলেও ক্লার্কের প্রথম আইপিএল একদিক থেকে খারাপ কাটেনি। ছয় ম্যাচ খেলেই নাকি পেয়েছেন মিলিয়ন ডলার। ভারত ছাড়ার আগে দুজনের একটি ছবি টুইট করেছেন ক্লার্ক। নেভি ব্লু ও সিলভার রঙের শাড়িতে কাইলি বল্ডি, মাথায় আছে টিকলিও! শাড়িতে অস্ট্রেলিয়ান সুন্দরীর সৌন্দর্য যেন পেয়েছে অন্য মাত্রা। আঙুলে দুই লাখ ডলার দামের ডায়মন্ডের আংটি। ক্লার্ক কেতাদুরস্ত কালো স্যুটে। স্বপ্নে ভেসে চলছেন দুজন! ওয়েবসাইট।