নবীন তিরন্দাজদের বাছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশ থেকে আসা ৩২ জন নবীন তিরন্দাজের ১০ দিনের প্রশিক্ষণ কোর্স শেষে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হলো বাছাই পরীক্ষা। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বাছাই কার্যক্রমের অংশ হিসেবে আর্চারি ফেডারেশনের এই আয়োজন। মাস তিনেক আগে নয়টি জেলা থেকে সেরা চারজনকে নিয়ে ঢাকায় হয়েছে প্রশিক্ষণ। এরপর চূড়ান্ত বাছাই শেষে ২০ জন ছেলে ও মেয়েকে নিয়ে হবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। জাতীয় দলের কোচ নিশীথ দাস আশা করছেন, ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে এদের মধ্যে অনেকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।