নবীন সংঘ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শেষ হওয়া ইগলু দ্বিতীয় বিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে এদিন লিগের শেষ ম্যাচে তারা ৪৫-৪৩ গোলে হারিয়েছে ফ্লেইম বয়েজকে। নবীন সংঘের পয়েন্ট ৯। অন্যদিকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ২৭-২১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে ৬ পয়েন্ট পাওয়া স্টার স্পোর্টস। চ্যাম্পিয়ন দলের রুবেল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।