নবীনদের নিয়ে ক্লার্কের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ওয়ার্নারের মাথায় এত দ্রুত ব্যাগি গ্রিন উঠবে, বছর দুয়েক আগেও ভাবা যায়নি। তেমনি ভাবা যায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রয়োজন হবে বিদেশি কোচ। সময় বদলেছে, বদলে গেছে অনেক কিছুই। এই প্রতিবেদন যখন পড়ছেন, টেস্ট অভিষেক হয়ে যাওয়ার কথা ওয়ার্নারের, অভিষেক হয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম বিদেশি কোচ মিকি আর্থারেরও। শেষ নয় এখানেই, এতক্ষণে ব্যাগি গ্রিন পেয়েছেন অন্তত আরও দুজন। ‘অন্তত’ বলার কারণ, পেতে পারেন তিনজনও। পিটার সিডলের সঙ্গে আজ অস্ট্রেলিয়ার নতুন বল হাতে নেওয়ার কথা জেমস প্যাটিনসনের। সঙ্গে পেস আক্রমণে থাকার কথা মিচেল স্টার্ক অথবা বেনি কাটিংয়ের। কিন্তু মাইকেল ক্লার্ক কাল ইঙ্গিত দিয়েছেন, গ্যাবার উইকেট যদি সবুজ থাকে তাহলে চার পেসার নিয়েও খেলতে পারে অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে ওয়ার্নারের সঙ্গে ব্যাগি গ্রিন পাবেন আরও তিনজন!স্পিনার খেলালেও খেলবেন নাথান লায়ন। ট্রান্স-তাসমান লড়াইয়ে অস্ট্রেলিয়া আজ তাই নামছে নিকট অতীতের সবচেয়ে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে। অধিনায়কত্বের শুরুটা দারুণ হয়েছে মাইকেল ক্লার্কের। শ্রীলঙ্কার টেস্ট-ওয়ানডে সিরিজ জিতেছে দল। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজ ড্র করেছে পিছিয়ে পড়েও। তবে দেশের মাটিতে লড়াইয়ে ক্লার্ক পাশে পাচ্ছেন একঝাঁক নবীনকে। ক্লার্কের অধিনায়কত্বের একটা কঠিন পরীক্ষাই তাই হয়ে যাবে এই সিরিজে।অস্ট্রেলিয়ার এই অগোছালো অবস্থা নিউজিল্যান্ডকে এনে দিয়েছে ২৬ বছরের খরা ঘোচানোর সুযোগ। অ্যাশেজ বা ভারত-পাকিস্তান সিরিজের মতো না হলেও এই ট্রান্স-তাসমান লড়াইটা মর্যাদারও। কিন্তু নিকট অতীতে এই লড়াই হয়েছে একরকম একতরফাই। সিরিজ জয় তো বহুদূর, অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট জয়টি সেই ১৯৮৫ সালে!নিউজিল্যান্ডের এই দলের ৬ জনের তখন জন্মই হয়নি, অধিনায়ক রস টেলরের বয়স এক বছরেরও কম! তবে অস্ট্রেলিয়ার এ অবস্থার সুযোগ নেওয়ার মতো অবস্থাও আবার ঠিক এই নিউজিল্যান্ড দলের নেই। সর্বশেষ ২৮ টেস্টের মাত্র ৪টিতে জিতেছে নিউজিল্যান্ড, যার দুটি বাংলাদেশের বিপক্ষে, একটি জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা তো একরকম হারতে হারতে। নতুন অধিনায়কের নেতৃত্বে নিউজিল্যান্ডের চলছে ভাঙা-গড়ার সময়। কোচ, বোলিং কোচ, নির্বাচক—সবই অনেকটা নতুন তাদেরও। তবে এসব হিসাব-নিকাশ তো মাঠের বাইরে! ওয়েবসাইট।