প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র পাঁচটা দিন। টেস্ট অভিষেকটা পাঁচ দিন আগে হলেই এমন এক রেকর্ডে নাম উঠে যেত রুবেল হোসেনের, যেটা তাঁর কাছ থেকে কেড়ে নিত পারত না কেউ। রেকর্ডটি হতে পারত অন্যভাবেও, যদি রুবেলের পাঁচ দিন আগে টেস্ট অভিষেক না হতো মোহাম্মদ আমিরের। গত বছরের ৪ জুলাই গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আমিরের, সঙ্গে সঙ্গে ঢুকে যান ইতিহাসেও। নব্বইয়ের দশকে জন্ম নেওয়া প্রথম টেস্ট ক্রিকেটার আমির। ফিক্সিংয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত বাঁহাতি পেসারের জন্ম ১৯৯২ সালের ১৩ এপ্রিল। রুবেলের টেস্ট অভিষেক ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে। রুবেলের জন্ম ১৯৯০ সালে ১ জানুয়ারি।