প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়বড়ে নব্বইয়ে আউট হওয়াটা সব সময়ই যন্ত্রণার। রানআউট হলে তো আরও বেশি। কাল ব্রিসবেনে যেমন ৯৬ রানে রানআউট হয়ে খানিকক্ষণ মাটিতে পড়ে থাকলেন ড্যানিয়েল ভেট্টোরি। টেস্টে এমন দুর্ভাগ্যের শিকার প্রথম হয়েছিলেন টম হেওয়ার্ড। ১৯০২ অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে ৯০ রানে রানআউট হয়েছিলেন ইংলিশ ওপেনার। এরপর ভেট্টোরিসহ আরও ৩৬ জন রানআউট হয়েছেন নব্বইয়ে। ওয়েস্ট ইন্ডিজের রোহান কানহাই, ইংল্যান্ডের কেন ব্যারিংটন ও জিম্বাবুয়ের ক্রেইগ উইশার্ট আবার দুবার করে। এই তিনজনের বাইরেও ১৪ জন আছেন, যাঁদের কষ্টটা একটু বেশিই ছিল। তাঁরা যে রানআউট হয়েছিলেন ৯৯ রানে!