নব্বইয়ের দশকে সব দলই ম্যাচ পাতাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাবেক প্রধান লর্ড পল কনডন দাবি করেছেন, ম্যাচ ফিক্সিং শুধু ভারতীয় উপমহাদেশের দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। নব্বইয়ের দশকে আন্তর্জাতিক ক্রিকেটের সব দলই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল।‘নব্বইয়ের দশকের শেষের দিকে টেস্ট ও বিশ্বকাপের ম্যাচগুলো নিয়মিত পাতানো হতো। তখন প্রতিটি আন্তর্জাতিক দলই ম্যাচ পাতাত। আর এর সঙ্গে ভারতীয় উপমহাদেশের বাইরের দলগুলোও জড়িত ছিল’—যুক্তরাজ্যের দৈনিক ইভিনিং স্ট্যান্ডার্ডকে বলেছেন ৬৪ বছর বয়সী কনডন। কনডন জানান, মাঠের ভেতরে কী হচ্ছে—এ সম্পর্কে বিস্তারিত জানতেন সেই সময়কার ক্রিকেটাররা। কিন্তু ম্যাচ পাতানো নিয়ে মুখ খুলতেন না কেউই। কনডনের ভাষায়, ‘নব্বইয়ের দশকের শেষের দিকের সব খেলোয়াড়ই জানতেন, মাঠের ভেতর ও বাইরে কী হচ্ছে। আমি নিশ্চিত ক্যারিয়ারের পেছনে ফিরে তাকালে তাঁরা লজ্জিত হবেন। সম্ভবত ২০০১ সালে, গোটা একটি সিরিজ পাতানো হয়েছিল, তখন সবে আমাদের ইউনিট কাজ শুরু করেছে।’উল্লেখ্য, ক্রিকেটে ব্যাপক দুর্নীতি ও পাতানোর অভিযোগ উঠায় ২০০০ সালে লন্ডন মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত কমিশনার কনডনকে প্রধান করে দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট গঠন করে আইসিসি। ওয়েবসাইট।