নয় বছরের বন্ধ্যত্ব ঘোচাল আর্সেনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনাল সর্বশেষ বড় কোনো শিরোপা জিতেছিল ২০০৫ সালে, এই এফএ কাপেই। সেই এফএ কাপ দিয়েই দীর্ঘ নয় বছরের শিরোপা-বন্ধ্যত্ব ঘোচাল আর্সেনাল। কাল ওয়েম্বলির ফাইনালে হাল সিটিকে হারিয়েছে ৩-২ গোলে। ম্যাচের নয় মিনিটের মধ্যেই অবশ্য দুই গোল খেয়ে বসে আর্সেনাল ওয়েঙ্গারের দল। পরে শান্তি কাজোরলা ও লরেন্ত কসিয়েলনির গোলে ২-২। নির্ধারিত সময়ে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৯ মিনিটে জয়সূচক গোলটি করে আর্সেনালকে বহুল প্রতীক্ষিত শিরোপা এনে দিয়েছেন অ্যারন রামসে। এএফপি।