নয়ে নামলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেকটা রাউন্ড যাচ্ছে আর তাইওয়ানে মারকারিস মাস্টার্সে ছন্দ হারিয়ে ফেলছেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে তিন শট কম খেলেছিলেন, দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি। কাল তৃতীয় রাউন্ডে আরও বাজে পারফরম্যান্স বাংলাদেশের গলফারের—খেলেছেন পারের চেয়ে তিন শট বেশি। দুটি বার্ডির সঙ্গে বগি করেছেন পাঁচটি। তিন রাউন্ড মিলিয়ে খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি। এর প্রভাবটা পড়েছে লিডারবোর্ডে। তৃতীয় রাউন্ড শেষে তিন থেকে নেমে গেছেন নবম স্থানে। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে লিডারবোর্ডে শীর্ষে উঠে এসেছেন চীনের লিয়াং ওয়েন-চুং।