নরওয়েকে কাঁপিয়ে দিয়েছিলেন নিয়াজরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজারবাইজানে চলমান বিশ্ব দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে অল্পের জন্য নরওয়েকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ! দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই রাউন্ডে ২.৫-১.৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ দল। অথচ বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের অনুশীলন সঙ্গী সুপার গ্র্যান্ডমাস্টার হামার জন লুডভিককে প্রায় হারিয়ে দেওয়ার অবস্থায় চলে গিয়েছিলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব! ৭০ চাল পর্যন্ত হামারকে আটকে রাখেন রাকিব, শেষ পর্যন্ত ড্র হয়েছে ম্যাচ। এই ম্যাচটি জিতলেই বাংলাদেশ ড্র করতে পারত শক্তিশালী নরওয়ের সঙ্গে। বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনের সঙ্গে অবশ্য ৩১ চাল খেলার পর হেরে গেছেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার আরকেদাল ফ্রদেকে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হেরেছেন তারি আরিয়ানের সঙ্গে। বাংলাদেশের মহিলা দলও হেরে গেছে। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদেরা ১-৩ পয়েন্টে হেরেছেন ভিয়েতনামের কাছে।