নরসিংদীর মেয়েদের লঙ্কা জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা সফরে গিয়ে দারুণ সফল নরসিংদী জেলা মহিলা ক্রিকেট দল। সর্বশেষ কাল তারা শ্রীলঙ্কা একাডেমী ক্রিকেট দলকে ৪৩ রানে হারিয়েছে। নরসিংদী জেলা মহিলা ক্রিকেট দলের ১৪৯ রানের জবাবে ১০৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। টুম্পা সর্বোচ্চ ৬১ রান করেন। রোকসানা ৪টি এবং সাথিরা ও ডলি নেন দুটি করে উইকেট। সফরে দুটি টি-টোয়েন্টি ও দুটি এক দিনের ম্যাচের সবই জিতেছে নরসিংদীর মেয়েরা। গত ২৮ জুলাই শ্রীলঙ্কা মহিলা আর্মি ক্রিকেট দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তারা জিতেছে ৯ উইকেটে, পরদিন এক দিনের ম্যাচে জিতেছে ২০ রানে এবং গত ৩১ জুলাই টি-টোয়েন্টি ম্যাচেও জয় ২০ রানের।