নর্থ বাদ, টেস্ট দলে বিয়ার
অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১২ সদস্যের এ দলে প্রধান চমক তরুণ বাঁহাতি স্পিনার মাইকেল বিয়ার। অস্ট্রেলীয় সমর্থকদের অনেক ডাকাডাকি সত্ত্বেও শেন ওয়ার্ন অবসর ভেঙে না ফিরলেও তাঁর পরামর্শমতো বিয়ারকে দলে সুযোগ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত মূল একাদশে জায়গা পেলে বিয়ার ওয়ার্নের এ আস্থার প্রতিদান দিতে পারেন কি না।সাইমন ক্যাটিচের ইনজুরির কারণে তরুণ বাঁহাতি ওপেনার ফিলিপ হিউজ দলে আসবেন, এটা অনেকটা নিশ্চিতই ছিল। সেই সঙ্গে দলে আরও কয়েকটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। অ্যাডিলেড টেস্টে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন জাভিয়ের ডোহার্টি আর ডগ বলিঙ্গার। সেই জায়গায় দলে এসেছেন মিচেল জনসন আর বেন হিলফেনহউস। অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, ফিলিপ হিউজ, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, মাইকেল হাসি, ব্রাড হাডিন, স্টিভেন স্মিথ, মিচেল জনসন, রায়ান হ্যারিস, পিটার সিডল, মাইকেল বিয়ার ও বেন হিলফেনহউস। ক্রিকইনফো।