নর্দেকে নিয়ে ধূম্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জুলাই রাতে ঢাকা ছাড়ার আগে বলেছিলেন, বেলজিয়ামের ক্লাব ওসটেন্ডেতে খেলবেন আগামী মৌসুমে।কিন্তু শেখ জামাল ধানমন্ডির সদ্য বিদায়ী ফুটবলার সনি নর্দেকে নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। কলকাতার একটি দৈনিকে কাল খবর ছাপা হয়েছে, ‘মোহনবাগানের পথে সনি নর্দে।’ তবে এ ব্যাপারে নর্দে বা মোহনবাগান কর্মকর্তাদেরও কোনো বক্তব্য ছাপা হয়নি ওই প্রতিবেদনে।