নর্দের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মাঠে হ্যাটট্রিক পেলেন হাইতিয়ান প্লেমেকার সনি নর্দে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাঁর হ্যাটট্রিকের সঙ্গে ওয়েনসন ও ডার্লিংটন করলেন আরও দুই গোল। ফেনী সকারের বিপক্ষে শেখ জামাল জিতল ৫-৩ গোলে। সকারের তিনটি গোলও তিন বিদেিশর—ল্যান্ডিং, চুকা ও কাব্বা। এই জয়ে প্রিমিয়ার ফুটবল লিগে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল শেখ জামাল। অন্য ম্যাচে চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনী জাভেদের একমাত্র গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।